উত্তরা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকন্ঠের তুরাগ (ঢাকা) প্রতিনিধি রাসেল খান এবং সাধারন সম্পাদক হয়েছেন দৈনিক যুগান্তরের দেলোয়ার হোসাইন।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উত্তরা প্রেসক্লাব প্রাঙ্গণে ২০২৪-২০২৫ইং নির্বাচনের কমিটি ঘোষণা করা হয়। এসময় নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।
পেশাদার সাংবাদিকদের নিয়ে ২০২১ সালে যাত্রা শুরু করে উত্তরা প্রেসক্লাব। সাংবাদিকদের পেশাগত দক্ষতা, অধিকার আদায় ও সুরক্ষা, ক্লাবের অবকাঠামো উন্নয়ন এবং ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ১১৪ জন সদস্যদের নিয়ে উত্তরা প্রেসক্লাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এছাড়া নির্বাচিতরা হলেন- সহসভাপতি মিজানুর রহমান, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. মাসুম হায়দার, সাংগঠনিক সম্পাদক,স্বপন রানা সোহেল, অর্থ সম্পাদক ডি এম শাহিন, দপ্তর সম্পাদক যোবায়ের হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ হৃদয় খান, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুনুর রশীদ রানা, মহিলা বিষয়ক সম্পাদক সানজিদা রুমা, কার্যকরী সদস্য-১ জেমস্ একে হামিম, কার্যকরী সদস্য-২ মো. মিজানুর রহমান অভি, কার্যকরী সদস্য-৩ তানজিম মাহামুদ তনু।
কমিটি ঘোষনার পর সকল বিজয়ীদের গলায় ফুলের মালা দিয়ে বরন করে নেন উত্তরা প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা আহবায়ক কাজী রফিক, সিনিয়র সাংবাদিক আবুল হোসেন মৃধা, সিনিয়র সাংবাদিক ইয়াসিন মিয়া, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সিনায়র রিপোর্টার মনির হোসেন জীবন, বিজয় টিভির সিনিয়র ষ্টাফ রিপোর্টার মুস্তাফিজুর রহমান রুমন, সিনিয়র সাংবাদিক ও নির্বাচন কমিশনার উত্তরাবানীর ভারপ্রাপ্ত সম্পাদক জনাব জুয়েল আনান, সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা সহ উত্তরা প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ।
নির্বাচিত এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।
মানবকণ্ঠ/এআই

