আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দলের নির্বাচনি ইশতেহার ঘোষণা করছেন।
জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। এটি তার প্রথম নির্বাচনি ইশতেহার ঘোষণা। এর আগে পঞ্চম থেকে নবম সংসদ নির্বাচনে দলের নেতৃত্বে ছিলেন তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং সেই সময় তিনিই প্রতিটি নির্বাচনি ইশতেহার ঘোষণা করতেন।
২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে বিএনপি জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমে অংশগ্রহণ করলেও সেই সময়ে চেয়ারপারসন কারাবন্দি ছিলেন। ওই বছরের ১৮ ডিসেম্বর গুলশানের লেকশোর হোটেলে ইশতেহার ঘোষণা করেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দশম ও দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনুষ্ঠিত নির্বাচনে অংশগ্রহণ করেনি।
মানবকণ্ঠ/আরআই




Comments