কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনে একটি হোটেলসংলগ্ন বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আশপাশের হোটেল ও রিসোর্টে থাকা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপত্তার জন্য হোটেল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে সৈকতপাড়া সড়কের ওই বসতঘরে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে গত ১৭ অক্টোবর ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়। এর ছয় দিন পর ২৩ অক্টোবর সুগন্ধা পয়েন্টের দ্য সি প্রিন্সেস হোটেলের পার্কিং এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে।
পরপর এসব অগ্নিকাণ্ডের ঘটনায় কক্সবাজারের হোটেল-মোটেল জোনের নিরাপত্তা নিয়ে পর্যটকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
বিএইচ

