আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অফিসসমূহের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ, বিভাগ ও প্রশাসনিক দপ্তরের জন্য এ সময়সূচি কার্যকর হবে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুন্সী শামস উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে। যোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে।
উল্লেখ্য, বছরের অন্যান্য সময়ে বিশ্ববিদ্যালয়ের অফিস বিকেল ৫টা পর্যন্ত চালু থাকলেও রমজান উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সুবিধার্থে সময় কমিয়ে আনা হয়েছে।




Comments