ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার হত্যাকারী ও মামালার প্রধান আসামি ফজলুর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গত ৪ মার্চ সংঘটিত এ হত্যাকাণ্ডের পর থেকে পুলিশি পাহারায় কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ফজলুর। পরে দুই-তিন দিন আগে চিকিৎসক তাকে সুস্থ ঘোষণা করলে ফজলুরকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
বুধবার বিকালে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসামি ফজলুর এখন পর্যন্ত কোনো কথা বলতে পারে না। ফলে তার কাছ থেকে এখনো বিস্তারিত তথ্যাদি পাওয়া যায়নি। তবে সে আহত অবস্থায় ডাক্তারের সামনে একটা লিখিত স্টেটমেন্ট দিয়েছিল। মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে। এছাড়া বাকি আসামিদের বিদেশগমন ঠেকাতে আদালতের নির্দেশনা মোতাবেক ইতোমধ্যে ইমিগ্রেশনসহ বিভিন্ন স্থানে চিঠি পাঠিয়েছি।




Comments