Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কুয়েত মৈত্রী হলে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। এ অসুস্থতাকে পানিবাহিত রোগ বলে ধারণা করছেন শিক্ষার্থী ও চিকিৎসকরা।

কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থী সাজরিন আমিন বলেন, ক্যান্টিনের খাবার ও পানি দুটোই দায়ী। ক্যান্টিনের রান্নার পরিবেশ নোংরা। এগুলো নিয়ে সব সময় বলা হয়, কিন্তু হল সংসদ কোনো ব্যবস্থা নেয় না।

আমি কয়েকজনের কাছ থেকে শুনেছি, যারা ক্যান্টিনে খায় না, তাদেরও অনেকে অসুস্থ। তার মানে পানি থেকেই এমন হয়েছে, আমারও পানি থেকেই হয়েছে। এখন সবাই পানি কিনে খাচ্ছে। 

তিনি বলেন, গত বৃহস্পতি ও শুক্রবার অন্তত ৬০ জন শিক্ষার্থী চিকিৎসা নিতে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে আসেন। তারা ডায়রিয়া ও বমির চিকিৎসা নিয়েছেন। আমাদের দুজন চিকিৎসক সেখানে কাজ করছেন। প্রায় শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। 

অসুস্থতার কারণ জানতে চাইলে তানভীর আলী বলেন, বমি ও ডায়রিয়াজনিত সমস্যাগুলো সাধারণত পানি ও খাবারের কারণে হয়ে থাকে।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান হলের প্রাধ্যক্ষ মাহবুবা সুলতানা। তিনি বলেন, আমরা সব প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। পানির চৌবাচ্চাগুলো ইতিমধ্যে পেশাদার লোকজনকে দিয়ে পরিষ্কার করা হয়েছে। এখন অসুস্থ ছাত্রীর সংখ্যা কমছে।