Image description

রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার সমন্বয়ক ও জুলাই হত্যা মামলার সাক্ষী ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

রোববার রাতে বসিলা এলাকার একটি চা দোকানে বসে থাকা অবস্থায় ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত বোরকা ও মাস্ক পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে নিয়ে যান।

পুলিশের তেজগাঁও জোনের এডিসি জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।  

ইব্রাহিমের স্বজনদের দাবি, জুলাই হত্যা মামলার সাক্ষী হওয়ার কারণেই তার ওপর হামলা করা হয়েছে। 

পুলিশ বলছে, নির্বাচন পরবর্তী সময়ে একটি গ্রুপ দেশকে অস্থিতিশীল করার জন্য উঠেপড়ে লেগেছে। তবে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ কাজ করছে; যা তদন্ত শেষে জানা যাবে।

এ ঘটনায় আজ মামলা করা হবে বলে জানিয়েছে পরিবার।