সরকার নতুনভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) প্রশাসক হিসেবে মো. আব্দুস সালামকে নিয়োগ দিয়েছে। এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সোমবার প্রকাশ করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী, কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মো. আব্দুস সালামকে ডিএসসিসির পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগকৃত প্রশাসক সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা পাবেন। আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।
মো. আব্দুস সালাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক এবং অবিভক্ত মহানগরের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া একসময় তিনি ডেপুটি মেয়রের দায়িত্বও পালন করেছেন। গত নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর প্রধান নির্বাচনি এজেন্ট ছিলেন আব্দুস সালাম।
মানবকণ্ঠ/আরআই




Comments