Image description

রাজধানীতে হঠাৎ মুষলধারে বৃষ্টির দেখা মিলেছে। বুধবার (১৮ মার্চ) ইফতারের পর হঠাৎ করেই বিদ্যুৎ চমকানির সঙ্গে ঝুমবৃষ্টি শুরু হয় এবং একই সঙ্গে পড়তে শুরু করে শিলা। হঠাৎ এ বৃষ্টিতে বিপাকে পড়ে রাজধানীবাসী।
 
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।
 
২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।