Image description

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে মুরগি ও চালের দাম। বাড়তি সবজির দামও। আজ শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ফলে ক্রেতারা তুলনামূলকভাবে বেশি খরচ করতে বাধ্য হচ্ছেন।

কাঁচা বাজারগুলো ঘুরে দেখা যায়, ৩০-৫০ টাকা বেড়ে প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৪৩০-৪৫০ টাকায়। এছাড়া ব্রয়লার মুরগির কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৯০-২০০ টাকা। গরুর মাংসের কেজি বিক্রি হচ্ছে ৮০০ টাকা।

সরবরাহ সংকটের অভিযোগ তুলে সব ধরনের চালের কেজিতে বেড়েছে ৫-৭ টাকা। এছাড়া আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে ভোজ্যতেল।

বাড়তি সবজির দামও। বেশিরভাগ সবজি মিলছে ৭০-১০০ টাকায়। প্রতি কেজি পটল ৮০ টাকা, মরিচ ১২০, উচ্ছে ১০০, বরবটি ১০০, ঢ়েরস ৮০ টাকা, লেবু প্রতি হালি ৫০-৬০, টমেটো ৫০ টাকায় বিক্রি হচ্ছে।