গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়পুরহাট শহরের পৌর এলাকার সরদারপাড়া থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তারেক রহমান তন্ময় নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি (SRB) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
রোববার (৮ নভেম্বর) দুপুরে এসআরবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রোববার ভোররাতে পৌর এলাকার সরদারপাড়ার একটি নির্দিষ্ট বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে এসআরবি টিম। এ সময় মাদক কারবারি তারেক হোসেনের কাছ থেকে তল্লাশি চালিয়ে ৭৫৭৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৯ বোতল ফেয়ারডিল কাফ সিরাপ, ৪.২ কেজি গাঁজা এবং অপরাধমূলক কার্যক্রমে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত তারেক রহমান তন্ময় জয়পুরহাট সদর উপজেলার দরগাপাড়া গ্রামের আব্দুল জলিলের পুত্র। মাদকের এই বিশাল চাল আটকের পর তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ডিআর

