“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়ায় যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে পুঠিয়া উপজেলা হল রুমে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, সাবেক পৌর মেয়র আসাদুল হক আসাদ, পুঠিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হায়াত মো. আসাদুজ্জামান প্রমুখ। এছাড়া র্যালি ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমবায় দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা সমবায়ের সুদূরপ্রসারী গুরুত্ব ও সম্ভাবনা তুলে ধরে বলেন, সমবায় কার্যক্রমের সঠিক বাস্তবায়নের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা এবং জনসাধারণের অর্থনৈতিক অংশগ্রহণ বহুগুণ বাড়ানো সম্ভব। দেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়ন, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং একটি স্বনির্ভর জাতি গঠনে সমবায় আন্দোলনের কোনো বিকল্প নেই।
ডিআর

