নওগাঁর মান্দা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের রায় ঘোষণার পর পুলিশ প্রহরায় জেলহাজতে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে তিন ব্যক্তিকে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত করে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মান্দা উপজেলার ঘাটখৈর গ্রামের রুস্তমের ছেলে মো. মারুফ (২২) এবং কামারকুড়ি গ্রামের আহমেদ আলীর ছেলে মো. শরিফুল ইসলাম (৩৪)। ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
অপর এক অভিযানে বিজয়পুর পূর্বপাড়া গ্রামের মৃত লজুর প্রামাণিকের ছেলে মো. মোজাম্মেল হককে (৪৮) ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত তিনজনকেই পুলিশ প্রহরায় জেলহাজতে পাঠানো হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএ

