পটুয়াখালীর কলাপাড়া উপকূলীয় অঞ্চলে কৃষির সম্ভাবনা, সমস্যা ও উন্নয়ন নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মো. ওবায়দুর রহমান মণ্ডল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধিদপ্তরের উপপরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী।
কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আরাফাত হোসেনের সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পটুয়াখালী খামারবাড়ির উপপরিচালক ড. মোহাম্মদ আমানুল ইসলাম।
মতবিনিময় সভায় নীলগঞ্জ ইউনিয়নের শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। এ সময় উপকূলীয় অঞ্চলের কৃষির সম্ভাবনা, কৃষকদের সমস্যা এবং কৃষি উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এসএ

