বগুড়ার নতুন মোকামতলা পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নূরে আলম মামুনুর রশিদকে আহ্বায়ক, সাজু মিয়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আব্দুল লতিফকে সদস্যসচিব করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন কমিটির অনুমোদন দেন।
অনুমোদিত কমিটিতে ১৬ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ১২ জনকে সাধারণ সদস্য করা হয়েছে। যুগ্ম আহ্বায়করা হলেন মোখলেছার রহমান খলিফা, মিজানুর রহমান মিন্টু, সোহেল আহম্মেদ, ফজলে মাহবুদ শাহীন, শহিদুল ইসলাম নুন্নু, রফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সেকেন্দার আলী, নজরুল ইসলাম, আকতারুজ্জামান বাবু, রেজাউল করিম, মানিক মিয়া, শরিফুল ইসলাম (মুরাদপুর), শাকিল আহম্মেদ, শরিফুল ইসলাম (রামচন্দ্রপুর) ও শুভ কুমার সাহা।
কমিটির সাধারণ সদস্যরা হলেন বাপ্পি, রকি, সাব্বির হাসান, শাহ আলম লিটন, মুনজু, সাইফুল ইসলাম, জিল্লু বারী, এমদাদুল হক, শামীম, এনামুল, আনারুল ও দুলাল প্রামাণিক।
কমিটি অনুমোদনের বিষয়ে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ বলেন, দলকে সুসংগঠিত ও গতিশীল করতে মোকামতলা পৌরসভার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন নেতৃত্ব সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি দলের আদর্শ ও কর্মসূচি তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে, নতুন কমিটির নেতারা বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিএইচ




