শরীয়তপুরের জাজিরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন। সংঘর্ষ চলাকালে অন্তত ১২ থেকে ১৩টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
রোববার (২৯ নভেম্বর) সকাল ৬টার পর উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। এতে একজন নিহত ও দুজন গুলিবিদ্ধ হন।
তিনি আরও জানান, অবরোধের কারণে পদ্মা সেতু দিয়ে যান চলাচল প্রায় ৪৫ মিনিট বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়। তবে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগে।
বিএইচ





