দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুসের নতুন নির্ধারিত দরে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। ২১ ক্যারেটের দাম ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।
স্বর্ণের নতুন দাম
|
স্বর্ণের ধরন |
প্রতি ভরি |
|
২২ ক্যারেট |
২,৪০,৬২৮ টাকা |
|
২১ ক্যারেট |
২,২৯,৭৮১ টাকা |
|
১৮ ক্যারেট |
১,৯৭,৩৫৫ টাকা |
|
সনাতন পদ্ধতি |
১,৬১,১৯৬ টাকা |
এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেট রুপার দাম প্রতি গ্রাম ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ৩৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২৮৫ টাকা প্রতি গ্রাম নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্ধারিত স্বর্ণের মূল্যের সঙ্গে গহনার নকশা ও তৈরির মজুরি যুক্ত হতে পারে। ফলে দোকান থেকে গহনা কেনার সময় ঘোষিত স্বর্ণের মূল্যের সঙ্গে অতিরিক্ত খরচ হতে পারে।
এনএ

