দৃষ্টিভঙ্গি যথাযথ হলে যেকোনো বিষয়ই সুফল পাওয়া যায়। সফলতার কেন্দ্রবিন্দু এখন মানুষ। সবকিছু মানুষের অধিন্যস্ত। কেননা মানুষের নিয়ন্ত্রণশক্তি রয়েছে। মানুষের আরেক গুণ হচ্ছে ইন্দ্রিয়; সংবেদী যুক্তি-বুদ্ধিতে পরিপূর্ণ। এসবকে কাজে লাগিয়ে বিশ্বায়নে নিজের আধিপত্য ও প্রভাবশক্তি তৈরি করেছে। কিন্তু প্রকৃতি, মানুষ ও পরিবেশ তিনটি বিষয় পরম্পরাগত। আলাদা বিবেচনায় নিজের অস্তিত্ব সংকটে পতিত হয়। পতিত সংকটই বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বিষয়। পৃথিবীর সৃষ্টিজগতে প্রাণিকুলের মধ্যে অধিকাংশই যখন তারুণ্যে ঝরে যায়। তখন মানুষ নিজেরদেরকে নিয়ন্ত্রণ হিসেবে বিবেচনা করছে।
কেননা মানুষের রয়েছে সৃষ্টিপ্রদত্ত আপন শক্তি ও চিন্তাশক্তি যা দিয়ে বেঁচে থাকে। মানুষের আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে। জগতের সৃষ্টি, আত্মপরিচয় এবং আত্মপরিচালানার ক্ষেত্রে মানুষের স্বকীয়তা বিদ্যমান। নিজেরা নিজের মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখছে। কেননা সফোক্লিস বলেছেন- ‘মানুষই জগতের সর্বশ্রেষ্ঠ অলৌকিকতা মানুষের বুদ্ধি হচ্ছে (ঁহরাবৎংধষ সরহফ) সার্বিক মন। এসবের মাঝে সমস্যাটা হচ্ছে সমতা। প্রকৃতি-পরিবেশ ও মানুষের মধ্যে সংযোগ সহাবস্থান ও সমতা। এসবের ক্ষেত্রে মানুষ ভুলে যাচ্ছে সীমারেখা। গন্তব্য নিয়ে বিশ্ব যখন অভিমুখী বা গতিশীল। তখন ব্যক্তিমানুষ অঞ্চলভিত্তিক সত্তার বিবিধ পরিকল্পনা গ্রহণ করছে। গড়ে উঠছে - শিল্পায়ন ও নগর পরিকল্পনা। ধসে পড়ছে প্রকৃতি -পরিবেশ, সংস্কৃতি এবং মানবীয় সভ্যতা।
বিশ্ব অর্থনীতি ও সামাজিকতা এখন প্রতিযোগিতার বাজারে পরিণত হয়েছে। প্রতিনিয়ত মানুষ নিজের জন্য ছুটছে। দেদার নিধন করছে পরিবেশ। পরিবেশের প্রধান অংশ যদি বলি তা হচ্ছে বৃক্ষ। বৃক্ষের সঙ্গে মানুষের হƒৎপিণ্ডের সম্পর্ক। বেঁচে থাকার সম্পর্ক। দুয়ের মাঝে বিনিময় রয়েছে- অক্সিজেন ও কার্বনডাইঅক্সাইড। জীবনধারণের ক্ষেত্রে পরস্পর সংযুক্ত রয়েছে। কিন্তু বৃক্ষ নিধন হচ্ছে, মানুষ নিধনের জন্য হুমড়ি খেয়ে পড়ছে। শহর-নগর বর্তমানে গ্রাম-উন্নয়নেও বৃক্ষ নিধনের হিড়িক লক্ষণীয়। কিন্তু শিল্পায়ন ও গ্রাম-উন্নয়নে বিশেষ সতর্কতা কী তা উপস্থাপন করা জরুরি নচেৎ মানুষ ধীরে ধীরে যে তারুণ্যশক্তি নিয়ে বেড়ে উঠছে তা বিলুপ্ত হবে। সেন্সলেস কিংবা অস্বাভাবিক স্বভাব নিয়ে বেড়ে উঠছে। অস্বাভাবিকতা কোনো প্রাণীর জন্য ভালো নয়। মানুষের মধ্যে চিন্তা থাকতে হবে বৃক্ষ বাঁচানো। বৃক্ষের সঙ্গে পশু পাখি রয়েছে। যা প্রকৃতি রক্ষাকবচ। মানুষ তাঁর অবস্থান তৈরি করুক সময়ের সঙ্গে দ্রুতগতিতে চলুক, হাঁটুক উড়ুক কিন্তু পাখিদের ডানা ভেঙে নয়- অভয়ারণ্য রেখে পরিবেশ ঠিক রেখে নিজেদের তৈরি করুক।
প্রণোদনা মানুষের দক্ষতাকে বিঘ্নিত করে। অলস জীবন যাপনে অভ্যস্ত করে। দুঃস্থ, প্রতিবন্ধী ও কর্মক্ষমতাহীন তাদেরকে প্রণোদনা প্রদান মহৎ কাজ কিন্তু অন্যদের মধ্যে তা কখনোই সমীচীন নয়। সমাজব্যবস্থায় নানান পেশাজীবী ও বৃত্তের মানুষ থাকে। তাদের দেখভালের দায় ও দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্রকে অবশ্যই তাদের মৌলিক চাহিদার প্রতি বেশি মনোযোগ দিতে হয়। রাষ্ট্র ও সমাজ এবং মানুষ কোনোটিই আলাদা নয়। রাষ্ট্র যে প্রণোদনা প্যাকেজ প্রদান করে তা যেনো বিতরণকারীদের মাঝে আটকে না যায়। সরাসরি অসহায় মানুষের মাঝে বণ্টন হয়। এদেশে দুর্বলদের মাঝেই অসহায়ত্ব চেপে বসে। মাঝখানে লুটপাট হয় মানুষের জীবন।
জীবন নিয়ে খেলে মানুষ। মানুষের মাঝে আরেকটি শ্রেণি বিদ্যমান। যারা অমানুষ হিসেবেই পরিগণিত। তাদের কাজ কর্ম ও কথন বচনে এক ধরণের হিংস্রতা প্রকাশ রয়েছে। সভ্যবেশের অভ্যন্তরে জঙ্গি মনোভাব ধারণ করে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে এরা প্রোথিত হয়েছে। এরা মানুষের জীবনযাপনে যেমন বাধাদানকারী তেমনি প্রকৃতি ও পরিবেশ বিনষ্টকারী হিসেবেও পরিচিত ও প্রভাববিস্তারকারী। তাতে তারা সাময়িক লাভবান হলে রাষ্ট্র সমাজ ও পরিবেশ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এদের দমিয়ে রাখা অত্যন্ত কষ্টকর। রাষ্ট্রের বৃহৎ জনগোষ্ঠী নিম্ন মধ্যম আয়ের ওপর নির্ভরশীল। যাদের ওপর নির্ভর করে অর্থনৈতিক উন্নয়ন। কিন্তু চালিকাশক্তি হিসেবে বিবেচিত ১৫ শতাংশ মানুষ তাদের নৈতিকতার অবক্ষয়ের কারণে শোষণ ও গ্রাস করে। কারণ তাদের স্বার্থ ও মোহ বেশি। তা পরিবেশনে নিজের প্রস্তুত রাখে। নীতি ও নৈতিকতা ঠিক থাকে না। অথচ আমানত ও দায়বদ্ধতা তাদের কাঁধে।
অন্যদিকে অসচ্ছল মানুষ। যারা প্রণোদনা ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল। এই নির্ভরশীলতা এবং প্রভাববিস্তারকারী মনোভাব সমসাময়িক পর্যায়ে উপনীত করতে না পারলে রাষ্ট্রের মহৎ কাজ দৃশ্যমান হবে না। এজন্য সর্বস্তরে সততা, জবাবদিহিতা এবং কর্মতৎপরতা সৃষ্টি এবং প্রয়োগের ব্যবস্থা প্রদান করা বাধ্যতামূলক।
লেখক: শিক্ষক ও কলামিস্ট

