Image description

‘ভয়ংকর সুন্দর’ খ্যাত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি তাৎপর্যপূর্ণ পোস্ট দিয়েছেন। সেখানে তিনি পুরুষের বিশ্বাসঘাতকতা, মিথ্যাচার এবং এ বিষয়ে আল্লাহর ফয়সালা নিয়ে কথা বলেছেন।

নিজের পোস্টে ভাবনা লেখেন, একজন পুরুষ হয়তো মনে করে সে তার অপকর্মের চিহ্ন মুছে ফেলতে পারবে। কিন্তু আল্লাহ সব দেখেন। তার মতে, যখন কোনো পুরুষের গোপন বিশ্বাসঘাতকতা ফাঁস হয়ে যায়, তখন তা মূলত ওই নারীর জন্য আল্লাহর পক্ষ থেকে সুরক্ষা বা ‘রেসকিউ’ হিসেবে আসে।

ব্যক্তিগত জীবনে বা চারপাশের কোনো ঘটনা থেকেই হয়তো এমন উপলব্ধি ভাবনার। তিনি লিখেছেন, ‘তার অনুপস্থিতিতে বলা প্রতিটি মিথ্যা... লুকানো কিছুই চিরকাল লুকিয়ে থাকে না।’ পোস্টের শেষে তিনি সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করেন।