যুক্তরাজ্যের চলচ্চিত্র জগতের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস-এর ৭৯তম আসর বসেছে লন্ডনের ঐতিহাসিক রয়্যাল ফেস্টিভ্যাল হল-এ।
সাউথব্যাঙ্ক সেন্টারে অনুষ্ঠিত এই জমকালো অনুষ্ঠানে ব্রিটিশ ও আন্তর্জাতিক অঙ্গনের তারকারা একত্র হয়েছেন। এবারের অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক আলান কামিং।
এ বছরের প্রতিযোগিতা বেশ জমজমাট।
মনোনয়নের তালিকায় শীর্ষে রয়েছে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, যা পেয়েছে ১৪টি মনোনয়ন।
এর ঠিক পরেই রয়েছে রায়ান কুগলার পরিচালিত ‘সিনার্স’, যার ঝুলিতে ১৩টি মনোনয়ন। এছাড়া ১১টি করে মনোনয়ন পেয়েছে ক্লোয়ি ঝাও পরিচালিত ‘হ্যামনেট’ এবং জশ সাফদি পরিচালিত ‘মার্টি সুপ্রিম’।
বিশ্লেষকদের মতে, সেরা চলচ্চিত্রের লড়াই হতে পারে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, ‘সিনার্স’ এবং ‘হ্যামনেট’-এর মধ্যে।
সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে-‘হ্যামনেট’, ‘মার্টি সুপ্রিম’, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, ‘সেন্টিমেন্টাল ভ্যালু’,
এবং ‘সিনার্স’।
অন্যদিকে হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও ৫১ বছর বয়সে সপ্তমবারের মতো সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়ে নতুন মাইলফলক স্পর্শ করেছেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকছে বিশেষ সংগীত পরিবেশনা। নেটফ্লিক্সের অ্যানিমেশন ‘কেপপ ডেমন হান্টার্স’-এর জনপ্রিয় গান ‘গোল্ডেন’ পরিবেশন করবেন জায়ে, অড্রি নুনা এবং রেই আমি।




Comments