Image description

বলিউড অভিনেত্রী আয়েশা খানের সিনেমা ‘ধুরন্ধর’ সম্প্রতি মুক্তি পেয়েছে। এ সিনেমার একটি গান ‘শরারত গার্ল’ তাকে রাতারাতি পরিচিতি এনে দিয়েছে। অভিনেত্রী এখন জনপ্রিয়তার তুঙ্গে। তবে মুদ্রার উল্টো পিঠটাও যে বেশ অন্ধকার তা স্বীকার করে নিয়েছেন আয়েশা খান। এ জনপ্রিয়তার জোয়ারে ভেসে আসার সঙ্গে সঙ্গে তার জীবনে নেমে এসেছে এক তিক্ত অভিজ্ঞতা। অভিনেত্রীর অভিযোগ, প্রায় প্রতিদিনই তাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আয়েশা তার এই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন গণমাধ্যমে। তিনি জানিয়েছেন, দীর্ঘ সময় ধরেই তাকে টার্গেট করে এ ধরনের কুরুচিপূর্ণ ও হুমকিমূলক বার্তা পাঠানো হচ্ছে।

আয়েশা বলেন, সেদিন একটি সিনেমার শুটিং চলছিল। সেটে আমার বাবাও উপস্থিত ছিলেন। শুটিংয়ের বিরতিতে বাবার পাশেই বসে ফোন দেখছিলাম। হঠাৎ দেখলাম, নির্দিষ্ট একজন ব্যক্তি দীর্ঘ দিন ধরে আমাকে মেসেজ পাঠিয়ে যাচ্ছেন। তিনি বলেন, সেখানে একাধিক ‘ভয়েস নোট’ও ছিল। সেটি চেক করতেই আমি স্তব্ধ হয়ে যাই। আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছিল।’

অভিনেত্রী বলেন, বিষয়টি এখন তার জীবনের এক অনাকাঙ্ক্ষিত রুটিনে পরিণত হয়েছে।  প্রতিদিন ফোন কিংবা সামাজিক মাধ্যম খুললেই এমন অসংখ্য হুমকিবার্তা তার চোখে পড়ে। তিনি প্রতিটি সাক্ষাৎকারে আমাকে এই একই বিষয়ে প্রশ্ন করা হয় এবং আলোচনা হয়। এর বেশি কিছু আর হচ্ছে না। কোনো প্রতিকার না পেয়ে ধীরে ধীরে আমি এ পরিস্থিতির সঙ্গেই অভ্যস্ত হয়ে পড়ছি।