Image description

এক সময়ের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা শামস সুমন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অভিনয় ছাড়াও তিনি রেডিও ভূমির স্টেশন চিফ পদে কর্মরত ছিলেন। 

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টা দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

একসময় মঞ্চ থেকে শুরু করে ছোট ও বড় পর্দা দাপিয়ে বেড়িয়েছেন তিনি। কিন্তু সাম্প্রতিক টিভি নাটকে এই অভিনেতাকে আর দেখা যায়নি।

শামস সুমনের অভিনীত চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য হলো- মন জানে না মনের ঠিকানা (২০১৬), কক্সবাজারে কাকাতুয়া (২০১৬), চোখের দেখা (২০১৬), প্রিয়া তুমি সুখী হও (২০১৪), আয়না কাহিনী (২০১৩), বিদ্রোহী পদ্মা (২০০৬), জয়যাত্রা (২০০৪), নমুনা (২০০৮), হ্যালো অমিত (২০১২), জয়যাত্রা (২০০৪)।

পাশাপাশি ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এক সময়ের জনপ্রিয় এই অভিনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন স্বননের সদস্য ছিলেন।