প্রভাস অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘স্পিরিট’-এর শুটিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার হায়দরাবাদে শুটিং সেটে হঠাৎই আগুন লেগে যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।
আগুন লাগার ফলে একাধিক তাঁবু ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়। প্রযোজনা সংস্থার অনেক গুরুত্বপূর্ণ সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনায় একজন কলাকুশলী আহত হয়েছেন, তবে তার আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।
ঘটনার পর থেকে শুটিং সেটে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে কিভাবে আগুন লাগল বা আহত ব্যক্তির বর্তমান অবস্থা কী—এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি তারা।
সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’ ছবিতে প্রভাসকে দেখা যাবে এক পুলিশ কর্মকর্তার চরিত্রে।
তার বিপরীতে অভিনয় করছেন তৃপ্তি দিমরি এবং গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিবেক ওবেরয়।
উল্লেখ্য, এই ছবিতে প্রথমে প্রভাসের বিপরীতে অভিনয়ের কথা ছিল দীপিকা পাড়ুকোনের। তবে আট ঘণ্টা শুটিংয়ের মতবিরোধের কারণে তিনি শেষ পর্যন্ত সিনেমটি থেকে সরে দাঁড়ান।




Comments