Image description

বলিউড অভিনেতা শাহরুখ খানকে ঘিরে আবারও একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাকে সহ-অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে সিঁড়ি দিয়ে উঠতে সাহায্য করতে দেখা গেছে।

ঘটনাটি দক্ষিণ আফ্রিকার কেপটাউনে চলমান তাদের আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং সেটের বলে জানা গেছে।

ভাইরাল হওয়া ক্লিপে দেখা যায়, সিঁড়ি বেয়ে ওঠার সময় শাহরুখ খান হঠাৎ থেমে পিছনে ফিরে দীপিকাকে হাত বাড়িয়ে সাহায্য করেন। এরপর দু’জনেই একসঙ্গে সিঁড়ি বেয়ে ওঠেন। ভিডিওতে শাহরুখকে কালো পোশাকে এবং দীপিকাকে উজ্জ্বল পোশাকে দেখা গেছে।

এই দৃশ্য ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই শাহরুখের আচরণকে ভদ্রতা ও সহমর্মিতার উদাহরণ হিসেবে প্রশংসা করেন এবং তাকে ‘জেন্টলম্যান’ হিসেবে উল্লেখ করেন। অনেকে আবার শাহরুখ ও দীপিকার অনস্ক্রিন ও অফস্ক্রিন বন্ধুত্বেরও প্রশংসা করেন।