গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে নতুন করে হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫১ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৭৩ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৭৮ জন।
গত ১৫ মার্চ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৮০৮ জন। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৬ হাজার ৫৫৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৪৮২ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৬ হাজার ৪৪০ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৭২ জনে।
তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। গত ১৫ মার্চ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে মোট ১০৬ জনের মৃত্যু হয়েছে।





