যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হয়েছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের অধীনে কাজ করেছেন তিনি। ট্রাম্প এবারো রিপাবলিকান প্রার্থী হওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন।
৬৩ বছর বয়সী পেন্স বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনি প্রচার শুরু করতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ।
ইন্ডিয়ানার সাবেক গভর্নর ও কংগ্রেসম্যান পেন্স ট্রাম্পের একজন বিশ্বস্ত সহযোগী ছিলেন। তবে ২০২১ সালে ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার পর তিনি নিজেকে ট্রাম্পের কাছ থেকে সরিয়ে নিয়েছেন।
সেসময় জো বাইডেনের জয়কে অবৈধ আখ্যা দেওয়ার জন্য পেন্সকে চাপ প্রয়োগ করছিলেন পেন্স। তবে পেন্স রাজি হননি। এজন্য অনেক ট্রাম্প সমর্থন পেন্সের ফাসির দাবিও জানিয়েছিল।
চলতি বছর মার্চে এক বক্তব্যে পেন্স বলেন, ‘ট্রাম্পের সেই উৎসাহের কারণে আমি আর আমার পরিবার বিপদগ্রস্ত হয়ে পড়েছিলাম।’
আগামী বছর ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করবে রিপাবলিকান পার্টি।
