দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজানের রোজা শুরু হবে। দেশটির রুলার্স সিলের কিপার তান শ্রী সাইয়েদ দানিয়াল সাইয়েদ আহমাদ এ ঘোষণা দেন।
তিনি জানান, দেশজুড়ে রোজা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে মালয়েশিয়ার রাজা সুলতান ইবরাহিমের আদেশে, শাসকদের সম্মতির ভিত্তিতে।
ঘোষণাটি মঙ্গলবার রাতে রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম রেডিও টেলিভিশন মালয়েশিয়াতে সরাসরি প্রচার করা হয়।
রমজানের চাঁদ দেখার প্রক্রিয়া দেশব্যাপী ২৯টি স্থানে সম্পন্ন হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জোহরের পন্তিয়ানে অবস্থিত বাইতুল হিলাল, মালাক্কার তানজুং বিদারার কমপ্লেক্স ফালাক আল-খাওয়ারিজমি, কুয়ালামপুর টাওয়ার।
এ ছাড়া নেগেরি সেম্বিলানের পোর্ট ডিকসনে কমপ্লেক্স বাইতুল হিলাল তেলোক কেমাং, সেলাঙ্গরের কুয়ালা সেলাঙ্গরের বুকিত মেলাওয়াতি, বান্টিংয়ের বুকিত জুগরা এবং সাবাক বার্নামের সেলাঙ্গর অবজারভেটরিতেও চাঁদ দেখা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
চাঁদ দেখার আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে জানানো হয়, বৃহস্পতিবার থেকেই দেশজুড়ে মুসলিমরা সিয়াম সাধনা শুরু করবেন।




Comments