Image description

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে নতুন করে কোনো চুক্তি হবে কি না, নাকি দেশটিতে সামরিক হামলা চালানো হবে, তা আগামী ১০ দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

বৃহস্পতিবার ওয়াশিংটনে গাজা বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা সম্পর্কে ট্রাম্প আরও বলেন, হয় ইরানকে একটি অর্থবহ চুক্তি করতে হবে, নয়তো তাদের ভাগ্যে খারাপ কিছু ঘটবে। 

সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক বাহিনী মোতায়েন করেছে, অন্যদিকে সুইজারল্যান্ডে আমেরিকান এবং ইরানি আলোচকদের মধ্যে আলোচনায় অগ্রগতির খবরও পাওয়া গেছে।

ডেমোক্র্যাটিক আইন প্রণেতারা এবং কিছু রিপাবলিকান কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে যেকোনো সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন।