Image description

সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, জর্ডান এবং কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানি হামলার ‘কঠোর ভাষায়’ নিন্দা জানিয়েছে সৌদি আরব।

রিয়াদ বলছে, এসব হামলা সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির পরিপন্থী।

রাষ্ট্রের সার্বভৌমত্বের ‘অবিরাম লঙ্ঘন’ অব্যাহত থাকলে এর ‘গুরুতর পরিণতি’ হতে পারে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আজ ইরানের হামলা চালানোর পর ইরান উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। 
সূত্র: আল জাজিরা।