কুয়েতে বিধ্বস্ত হয়েছে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে দুর্ঘটনার দৃশ্য।
ভিডিওতে দেখা যায়, কুয়েতের আকাশে উড়তে থাকা একটি মার্কিন 'এফ-১৫' ফাইটার জেট হঠাৎ করে বিধ্বস্ত হয়।
ভিডিও আরও দেখা যায়, অন্তত একজন পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মার্কিন সামরিক বাহিনী।
এর আগে ইরানকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)। সেইসঙ্গে জোটের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, নিজেদের রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।




Comments