Image description

ছবি: আল জাজিরা | ছবি: আল জাজিরা

লেবাননে এক সপ্তাহে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ২১৭ জন। আহত হয়েছেন ৭৯৮ জন। লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এসব তথ্য জানায়।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এক সপ্তাহে ইসরায়েলি সামরিক অভিযানে দেশটিতে ২১৭ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও ৭৯৮ জন গুরুতর আহত হয়েছেন।

এদিকে ইসরায়েল ও লেবাবনের সশস্ত্রগোষ্ঠীর হিজবুল্লাহর মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। লেবাননের মাজেদুল সালেম এলাকায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় একই পরিবারের নয়জন নিহত হয়েছে।

এ ছাড়া রাজধানী বৈরুতের উপকণ্ঠে হামলা চালাচ্ছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। লেবাননে ইসরায়েলি হামলায় বেসামরিক নাগরিকেরা অধিক দুর্ভোগ ও দুর্দশায় পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

অন্যদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। এতে লেবানিজ সীমান্তের কাছে আট ইসরায়েলি সেনা আহত হয়েছেন। আহতদের সৈন্যদের মধ্যে অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের ছেলেও রয়েছেন।