ইরান থেকে ইসরায়েলে নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলায় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়েছে।
ইসরায়েলের চ্যানেল ১২-এর খবরে বলা হয়েছে যে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
তথ্যসূত্র: আল–জাজিরা




Comments