Image description

সংঘাতের এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানে মানবিক ক্ষয়ক্ষতির সংখ্যা ক্রমেই বাড়ছে। এতে এখন পর্যন্ত ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে যে, জরুরি সাহায্যের আহ্বান বৃদ্ধি পাচ্ছে এবং যুদ্ধের ফলে অনেকেই তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে ইরান ইসরাইল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন স্বার্থের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে পাল্টা জবাব দিয়ে আসছে, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে। তবে ইরানের বিভিন্ন স্থাপনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।