ইসরায়েলে ইরানের হামলায় গত ২৪ ঘন্টায় সামরিক ও বেসামরিক ১৯১ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বরাতে টাইমস অব ইসরায়েল জানায়, হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তিনজনের অবস্থা গুরুতর।
মন্ত্রণালয় জানায়, ২৮শে ফেব্রুয়ারি ইরানের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ২,৩৩৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ৯৫ জন বর্তমানে হাসপাতালে ভর্তি।
হাসপাতালে ভর্তিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, ১১ জনের অবস্থা গুরুতর, ১১ জনের অবস্থা মাঝারি এবং ৬৯ জনের অবস্থা ভালো। তিনজনের চিকিৎসা মূল্যায়ন চলছে।




Comments