Image description

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধকে কেন্দ্র করে নিজেদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে যুক্তরাষ্ট্রের কাছে অস্ত্র রপ্তানি স্থগিত করেছে সুইজারল্যান্ড।

শুক্রবার দেশটির সরকারি এক বিবৃতির বরাতে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

বিবৃতিতে বলা হয়, ‘আন্তর্জাতিক সশস্ত্র যুদ্ধে জড়িত দেশগুলোতে সংঘাত চলাকালীন যুদ্ধ সরঞ্জাম বা অস্ত্র রপ্তানির অনুমোদন দেওয়া যাবে না।’

বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়, ‘ইরানকে কেন্দ্র করে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাস্ত্র দেওয়া সম্ভব নয়।’

বিশ্লেষকদের মতে, ঐতিহাসিকভাবে নিরপেক্ষ নীতি অনুসরণকারী সুইজারল্যান্ড এ ধরনের সিদ্ধান্তের মাধ্যমে তাদের কূটনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করেছে। এই পদক্ষেপ আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য এবং চলমান সংঘাতের ওপর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।