Image description

ইরানের রাজধানী তেহরানে ইহুদি সম্প্রদায়ের একটি সিনাগগে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দেশটিতে ইহুদিদের ঐতিহাসিক ওই উপাসনালয়টি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে জানিয়েছেন ইরানি কর্মকর্তারা ও সম্প্রদায়ের প্রতিনিধিরা।

মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় চ্যালেন প্রেস টিভির এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় রাত ৩টার দিকে তেহরানের একটি আবাসিক এলাকায় অবস্থিত সিনাগগটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে ভবনটি পুরোপুরি বিধ্বস্ত হয় এবং আশপাশের বাড়িগুলোও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

ইরানের পার্লামেন্টে ইহুদি সম্প্রদায়ের প্রতিনিধি হোমায়ুন সামেইয়েহ নাজাফাবাদি জানান, ভোরবেলায় ভবনটি খালি থাকায় কোনো হতাহত বা আহতের ঘটনা ঘটেনি। তবে এটি ছিল ইরানের প্রাচীনতম উপাসনালয়গুলোর একটি, যার ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি।

তিনি বলেন, ‘সিনাগগে সংরক্ষিত গুরুত্বপূর্ণ তোরাহ স্ক্রলগুলো (ইহুদি ধর্মের পবিত্র গ্রন্থ তোরাহ বা নবী মুসার ওপর অবতীর্ণ পঞ্চপুস্তকের হাতে লেখা অনুলিপি) ধ্বংস হয়ে গেছে এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।’