Image description

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি হলো "যুক্তরাষ্ট্রের জন্য একটি বিজয়," যা সম্ভব হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমাদের অসাধারণ সামরিক বাহিনীর কারণে বলে জানিয়েছে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট।  

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, "অপারেশন এপিক ফিউরির একেবারে শুরু থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প অনুমান করেছিলেন যে এটি একটি ৪-৬ সপ্তাহের অভিযান হবে।" 

তিনি আরও বলেন, "আমাদের যোদ্ধাদের অবিশ্বাস্য সক্ষমতার কল্যাণে আমরা ৩৮ দিনের মধ্যেই আমাদের মূল সামরিক লক্ষ্যগুলো অর্জন করেছি এবং তা অতিক্রমও করেছি।"

তিনি আরও ঘোষণা করেন যে, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বুধবার সকালে একটি সংবাদ সম্মেলন করবেন।

শেষে তিনি বলেন, আমাদের সামরিক বাহিনীর সাফল্য সর্বোচ্চ দর কষাকষির সুযোগ তৈরি করেছে, যা প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর দলকে কঠিন আলোচনায় বসতে সক্ষম করেছে এবং যা এখন একটি কূটনৈতিক সমাধান ও দীর্ঘমেয়াদী শান্তির পথ খুলে দিয়েছে।