লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর বর্বর হামলায় গত ২ মার্চ থেকে ১৬৫ শিশু ও ৮৫ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে।
রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় অন্তত ২০২০ জন নিহত এবং ৬৪৩৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬৫ জন শিশু, ২৪৮ জন নারী এবং ৮৫ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
মন্ত্রণালয়টি আরও জানায়, শনিবার ইসরায়েলি বাহিনী ৯৭ জনকে হত্যা এবং ১৩৩ জনকে আহত করেছে।




Comments