Image description

ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে তাঁর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সমালোচনার মাত্র কয়েক ঘন্টা যেতে না যেতেই পোপ লিও চতুর্দশ তার অবস্থানে দৃঢ়তা প্রকাশ করে বলেছেন, ট্রাম্প প্রশাসনকে তাঁর কোনো ভয় নেই এবং তিনি সত্যের পক্ষে কথা বলে যাবেন।

সোমবার আলজিয়ার্সগামী ফ্লাইটে সাংবাদিকদের তিনি বলেন, আমি বিতর্কে জড়াবো না। আমার কথাগুলো কাউকে আক্রমণ করার উদ্দেশ্যে বলা নয়। আমি সকল মানুষকে শান্তি ও পুনর্মিলনের সেতুবন্ধন তৈরির উপায় খুঁজতে এবং যখনই সম্ভব যুদ্ধ এড়ানোর উপায় খুঁজতে আহ্বান জানাচ্ছি।

পোপ এসময় প্রতিজ্ঞা করে বলেন, আজকের বিশ্বে গির্জার যে উদ্দেশ্য বলে আমি বিশ্বাস করি, তা আমি চালিয়ে যাব।

তিনি বলেন, ট্রাম্প প্রশাসনকে নিয়ে আমার কোনো ভয় নেই, কিংবা সুসমাচারের বার্তা উচ্চস্বরে প্রচার করতেও আমার কোনো ভয় নেই, আর আমি বিশ্বাস করি, এই কাজটি করার জন্যই আমি এখানে এসেছি, গির্জারও এই কাজটিই করার কথা। 

তিনি আরও বলেন, আমরা রাজনীতিবিদ নই, তিনি যেভাবে পররাষ্ট্রনীতি বোঝেন, আমরা সেই একই দৃষ্টিকোণ থেকে তা পরিচালনা করি না। কিন্তু একজন শান্তিস্থাপক হিসেবে আমি সুসমাচারের বার্তায় বিশ্বাস করি।