Image description

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির ঘটনায় দোষী সাব্যস্ত এক বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। 

ইরানের বিচার বিভাগের আনুষ্ঠানিক সংবাদমাধ্যম মিজান নিউজের বরাত দিয়ে আজ বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদন বলছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন ওই কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

মিজান নিউজের তথ্যমতে, বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক সরকারি দপ্তরের ব্যবস্থাপনা পদে থাকা মেহদি ফরিদকে ইরানের সর্বোচ্চ আদালত তার সাজা বহাল রাখার পর ফাঁসি দেওয়া হয়।

সংবাদমাধ্যমটির তথ্য বলছে, তদন্ত চলাকালে ফরিদ ইসরায়েলি গোয়েন্দাদের কাছে সংবেদনশীল তথ্য পাচারের চেষ্টার কথা স্বীকার করেছিলেন। এর মধ্যে ছিল প্রাতিষ্ঠানিক কাঠামো, অভ্যন্তরীণ ভবনগুলোর নকশা, প্রতিরক্ষা স্থাপনার নিরাপত্তা সংক্রান্ত বিবরণ এবং কর্মীদের নথি।