Image description

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ ৯১ শতাংশ ছাড়িয়েছে। 

প্রতিবেদনে নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয়েছে ৯১.৩১ শতাংশ।

এর আগে প্রথম দফার ভোটগ্রহণ সন্ধ্যা ৬টা পর্যন্ত এই হার ছিল ৯২.৪৭ শতাংশ। শেষ পর্যন্ত তা বেড়ে হয় ৯৩.১৯ শতাংশ। 

দ্বিতীয় দফায় জেলাভিত্তিক ভোটের চিত্রে দেখা গেছে, পূর্ব বর্ধমান জেলায় সবচেয়ে বেশি ভোট পড়েছে। সেখানে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৯৩.৩৯  শতাংশ।

সবচেয়ে কম ভোট পড়েছে দক্ষিণ কলকাতায় । সেখানে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৮৭.২৫ শতাংশ।

আসনভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি ভোট পড়েছে হাওড়া আসনে-সন্ধ্যা ৬টা পর্যন্ত সেখানে ভোটের হার ৯৬.৪৬ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম ভোটের হার দেখা গেছে রাজারহাট গোপালপুরে, যেখানে ভোট পড়েছে ৮৪.৩৬ শতাংশ।

এ ছাড়া উল্লেখযোগ্য হারে ভোট পড়েছে ভবানীপুরে। সেখানে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটের হার ৮৬.৪৩ শতাংশ এবং ভাঙড়ে ৯২.৩৬ শতাংশ।  

ভোটগ্রহণ শেষে চূড়ান্ত পরিসংখ্যান আরো কিছুটা পরিবর্তিত হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।