বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আমতলী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আরাকান আর্মির ৩ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আমতলী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়। পরে তাদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে বিজিবি।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় ঘুমধুমের আমতলী সীমান্ত এলাকা দিয়ে আরাকান আর্মির ৩ সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করে। এ সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সদস্য বলে পরিচয় দেয়।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, আটক আরাকান আর্মির তিন সদস্যে বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।




Comments