Image description

পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের ওপর নৃশংস হত্যাযজ্ঞের অভিযোগের মামলায় তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে তার নিজ বাস ভবন থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, শাপলা চত্বরে হেফাজতের ওপর হামলা ও হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় ধানমন্ডিতে তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জানা গেছে, আব্দুল জলিল মণ্ডলের বাড়ি পাবনা জেলায়। তিনি একসময় ডিএমপির অতিরিক্ত কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন। পরবর্তীতে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, প্রশাসন) হন।