Image description

চট্টগ্রামের বাঁশখালীতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আবুল বাশার (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার শীলকূপ ইউনিয়নের মল্লাপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

আবুল বাশার উপজেলা শীলকূপ ইউনিয়ন ৯নং ওয়ার্ডের মৃত বদি আহমেদের ছেলে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নলকূপ থেকে পানি আনতে গেলে এক তরুণীকে জোরপূর্বক একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন আবুল বাশার। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ জনগণ বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

বাঁশখালী থানার ওসি মো. খালেদ সাইফুল্লাহ জানান, তরুণীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।