Image description

অমর একুশে ফেব্রুয়ারি স্মরণে ২০ ও ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ‘ঢাকা ফিল্ম ক্লাব’। প্রদর্শনী শুরু হবে প্রতিদিন সন্ধ্যা ৭টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় এ আয়োজনের প্রথম দিন জহির রায়হানের ‘জীবন থেকে নেয়া’ দেখা যাবে। দ্বিতীয় দিন শনিবার দেখানো হবে শহীদুল হক খানের ‘কলমীলতা’।

এ ছাড়াও দেখানো হবে বেশ কয়েকটি প্রামাণ্যচিত্র।