জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৫ দিনের সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানটি প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান মঙ্গলবার (৯ মে) সকাল ১০.০৬ মিনিটে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
তিনি লন্ডন সময় সোমবার ৬ টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি বিমানে তার সফরসঙ্গীদের নিয়ে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।
এর আগে ৪ মে ওয়াশিংটন ডিসি থেকে লন্ডনে যান প্রধানমন্ত্রী। রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী ক্যামিলার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে যান তিনি।
যুক্তরাজ্যে অবস্থানকালে শেখ হাসিনা ৬ মে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লস ও রানির অভিষেক অনুষ্ঠানে যোগ দেন। লন্ডনে তিনি রাজা তৃতীয় চার্লসের সঙ্গে মতবিনিময় করেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

