আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিশেষ তিনটি হটলাইন নম্বর চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব নম্বরের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত যেকোনো তথ্য বা অভিযোগ দ্রুত পুলিশকে জানাতে পারবেন নগরবাসী।
চালু করা হটলাইন নম্বরগুলো হলো—
01320037358, 01320037359 ও 01320037360।
সোমবার (২ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ভোটের পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা বা নির্বাচনকে প্রভাবিত করতে পারে—এমন যেকোনো ঘটনা ঘটলে এসব নম্বরে যোগাযোগ করে পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
ডিসি তালেবুর রহমান আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপি নগরবাসীর আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছে।
মানবকণ্ঠ/আরআই




Comments