Image description

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুত ছয়টি ভোটের সিলসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে শহরের পুরাতন আদালত রোডের মারইয়াম প্রেস থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল রানা সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা ও মারইয়াম প্রেসের মালিক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলগুলো উদ্ধার করা হয়। সেখান থেকে একটি মোবাইল ফোন ও কম্পিউটার জব্দ করে সোহেলকে থানায় নিয়ে আসা হয়।

সোহেল রানা বলেন, অর্ডার পেয়ে তিনি সিলগুলো বানিয়েছেন। তবে কে বা কারা সিল বানানোর অর্ডার দিয়েছেন তা প্রকাশ করেননি তিনি।

জেলা প্রশাসনের নির্বাহী হাকিম হাসান মাহমুদ নাহিদ বলেন, “কোনোভাবেই প্রেসে ভোটের সিল বানানো যাবে না। এটি অবৈধ। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।”