Image description

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদকে তাঁর মেয়াদের ৯ মাস আগেই সরিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের আদেশ জারি করেছে।

২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর ‘বাংলা আউটলুক’-এর সম্পাদক ফয়সাল মাহমুদকে দুই বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী, তাঁর দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালের ২৩ নভেম্বর। তবে মেয়াদের অবশিষ্ট সময় শেষ হওয়ার আগেই তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর এখন নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলছে। এই রাজনৈতিক পরিবর্তনের সন্ধিক্ষণেই ফয়সাল মাহমুদের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত এল। তবে সরকারি প্রজ্ঞাপনে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

মানবকণ্ঠ/ডিআর