রাজধানীর পুরান ঢাকার আগামাসি লেনের আগা সাদেক রোডে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪৫ মিনিটে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, আগা সাদেক রোডের একটি সাততলা ভবনের চতুর্থ তলায় জুতার কারখানাটির অবস্থান।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিস।




Comments